ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৮:২৫ পিএম

আজ নিথর মাহবুবের জন্মদিন

করতোয়া ডেস্ক ঃ আজ বাংলাদেশের খ্যাতিমান মূকাভিনেতা, অভিনেতাও সাংবাদিক নিথর মাহবুবের জন্মদিন। জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ জন্মদিন এলেই বিশেষ করে তার বাবা মায়ের কথা মনে পড়ে। মা বাবা দু’জনেই কেউই আজ এই পৃথিবীতে নেই। বেশ কয়েকবছর আগে নিথর তার বাবা মা’কে হারিয়েছেন। মূকাভিনয় শিল্পকে জনপ্রিয় করা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি নিথর মাহবুব একজন নাট্যাভিনেতা হিসেবেও পরিচিত।

শিশু-কিশোরদের কাছে মূকাকু হিসেব পরিচিত এই মূকাভিনেতা ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। ২০২৪ সালের গণআন্দোলনে তিনি ছিলেন সরব ও সক্রিয়। রাজপথে প্রতিদিন আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বন্দুকের মুখোমুখি হয়েছেন।

একইসঙ্গে ফেসবুকে প্রতিদিন লিখেছেন প্রতিবাদী বার্তা এবং সাংবাদিক হিসেবে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেছেন। আন্দোলনের সময় বেশ কিছু প্রতিবাদী কবিতাও লিখেছেন। এসব অ্যাক্টিভিটির কারণে একাধিকবার হামলার শিকার হয়েছেন তিনি। নব্বইর দশক থেকে নিথর মাহবুব মূকাভিনয়ের মাধ্যমে প্রতিবাদ, মানবিক বার্তা ও সময়ের বাস্তবতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।

আরও পড়ুন

নিথর মাহবুব বলেন,‘ জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। এই মুহুর্তে পড়াশুনা নিয়ে ভীষণ ব্যস্ত। সময় হলেই এই বিষয়ে সবাইকে বিষদ জানাবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ নিথর মাহবুবের জন্মদিন

বগুড়ার সোনাতলায় উন্নত জাতের আমের চারা বিক্রি করে ভাগ্য বদল

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

বগুড়ার সাতমাথায় গাছ উপড়ে পথচারী আহত

বগুড়ার শিবগঞ্জে শতাধিক কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান