ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৮:৪১ পিএম

বগুড়ার শিবগঞ্জে বদিউজ্জামান হত্যা একজনের যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ার শিবগঞ্জে বদিউজ্জামান হত্যা একজনের যাবজ্জীবন কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে বদিউজ্জামান শেখ হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি খয়বর আলী শেখের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। সেইসাথে জরিমানার টাকা আদায়ের জন্য ফৌজদারি কার্যবিধির ৩৮৬ (১) ধারার পরোয়ানা ইস্যুর নির্দেশ প্রদানসহ আদেশের কপি বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরনের নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং- ৫ এর বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজলার ময়দানহাটা ইউনিয়নের গোকর্ন (চান্দাইর) গ্রামের সামছুল আলম শেখ কর্তৃক দায়েরকৃত এই মামলায় উল্লেখ করা হয়েছে গত ২০১১ সালের ১২ জুন সন্ধ্যা ৭ টার দিকে তার শিশু মেয়ে শারমিন (৭) সাথে প্রতিবেশী মৃত মহির উদ্দিনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি খয়বর আলী শেখের শিশু ছেলে সুজন (৮) এর কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন

এসময় সামছুল হকের বাবা বদিউজ্জামান শেখ ওই শিশুর মধ্যে বিরোধ মিটাতে গেলে সাজাপ্রাপ্ত আসামি খয়বর আলী শেখ লোহার রড দিয়ে বদিউজ্জামান শেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

এরপর গুরুতর আহত বদিউজ্জামান শেখকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হলে রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. রাব্বি রাশেদ রেজভী মিঠু এবং আসামি পক্ষে এড. সিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে বদিউজ্জামান হত্যা একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার প্রধান আসামি শাকিল

আজ নিথর মাহবুবের জন্মদিন

বগুড়ার সোনাতলায় উন্নত জাতের আমের চারা বিক্রি করে ভাগ্য বদল

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

বগুড়ার সাতমাথায় গাছ উপড়ে পথচারী আহত