ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৬:০৩ পিএম

মুন্সিগঞ্জে পেছন থেকে গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাছের মাঝখানে কাভার্ড ভ্যান

মুন্সিগঞ্জে পেছন থেকে গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাছের মাঝখানে কাভার্ড ভ্যান

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কলেজ রোড এলাকায় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাছের মাঝখানে ঢুকে যায় একটি কাভার্ড ভ্যান। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এমতাবস্থায় গুরুতর আহত অবস্থায় ইস্কান্দার মিয়া (৫১) নামে এক চালক আটকে পড়েন ভেতরে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জীবিত উদ্ধার করেন তাকে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। 

আহত ইস্কান্দার মিয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে কাভার্ড ভ্যানটি কুমিল্লা থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গজারিয়ার ভবেরচর কলেজ রোড এলাকায় একটি গাড়ি পেছন থেকে সজোরে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের দুটি গাছের মাঝখানে ঢুকে গেলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির ভেতরে আটকে থাকা চালককে জীবিত উদ্ধার করেন।

পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে পেছন থেকে গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাছের মাঝখানে কাভার্ড ভ্যান

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

ভারতে পুরস্কৃত হলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

কান্নায় বিরক্ত হয়ে ১৪ দিনের নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

চা শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, বেতন ছাড়াও থাকছে থাকা-খাওয়ার সুবিধা