সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মরম আলী বাবনগাঁও গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বেলা ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ঝুমা আক্তার (৩০) সেখানে গিয়ে ঘটনা দেখতে পান। তিনি চিৎকার দিলে মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1787047870.jpg)
_medium_1787047511.jpg)
_medium_1787046780.jpg)
_medium_1787046248.jpg)
_medium_1787049585.jpg)
_medium_1787035275.jpg)
_medium_1787031520.jpg)