ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০২:৫২ পিএম

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

রংপুর প্রতিনিধি : আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিফায়েত আহমেদ হিদয় (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আবুবক্কর গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রংপুর-বদরগঞ্জ সড়কের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিফায়েত আহমেদ হিদয় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বাবার সঙ্গে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য জিয়ারুল ইসলাম জানান, সকালে রংপুর থেকে মোটরসাইকেলযোগে চালকের সঙ্গে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রিফায়েত। মোটরসাইকেলটি মমিনপুরের মিলেরপার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফায়েতের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেলচালক আবুবক্করকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুড়িগ্রামের উলিপুরে তিন সপ্তাহেও খোঁজ মেলেনি নিখোঁজ শিশুর

গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৬ — সিজন ২ সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

পর্যায়ক্রমে সব মহাসড়কে চালু হবে ‘অটো ফাইন সিস্টেম’ : স্বরাষ্ট্রমন্ত্রী