ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৯:২৩ পিএম

বগুড়ার আদমদীঘির সাওইল বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

বগুড়ার আদমদীঘির সাওইল বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় আদমদীঘি উপজেলার সাওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সাওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বরে নসরতপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে চারা বিতরণ উপলক্ষে ওই বিদ্যালয় চত্ত্বরে নসরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে সভাপতি গোলাম মোস্তফা মন্ডল।

আরও পড়ুন

প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। আরও বক্তব্য রাখেন, সাওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন মধু, নসরতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা রুহুল আমিন, মুরাদ হোসেন, সাব্বির হাসান, শুভ ও সুমন প্রমুখ। পরে বিদ্যালয় চত্ত্বরে ফলজ গাছের চারা রোপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির সাওইল বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

বগুড়ায় ৩৩০ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

বগুড়ায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদিঘীর হাবিবা হত্যা মামলার প্রধান আসামি কহিরের জামিন নামঞ্জুর

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু