ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:৫৩ পিএম

বগুড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী

বগুড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : উত্তরের শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল এবং আধুনিকায়নের লক্ষ্যে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে আগামী ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো ২০২৬’।

এই আন্তর্জাতিক প্রদর্শনীটির উদ্বোধন করবেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম.এস.এম. আতিকুর রহমান, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহ-সভাপতি এড. মো: হামিদুল হক চৌধুরী (হিরু)। আয়োজনটির মূল লক্ষ্য হলো দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরি করা এবং উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা।

আয়োজক কমিটির পক্ষ থেকে মো: সাখাওয়াত হোসেন জানান, এই প্রদর্শনীতে ৮টিরও বেশি দেশের ৮০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং ৩ হাজারের বেশি ট্রেড ভিজিটর এখানে সমাগম করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

কৃষি, খাদ্য, চামড়া, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি এখানে প্রদর্শিত হবে। আয়োজকদের দাবি, এই আয়োজন উত্তরাঞ্চলের ১৬ জেলার শিল্প ও ব্যবসা খাতকে নতুন উচ্চতায় নিতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাই তারা সকল পর্যায়ের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মেলায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী

শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ

জুলাই সনদ না মানায় বগুড়ায় জামায়াতপন্থী আইন কর্মকর্তার পদত্যাগ

জয়পুরহাটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু