বগুড়ার দুপচাঁচিয়ায় এক ব্যক্তির আত্মহত্যা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের খিদিরপাড়া গ্রামে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মশিউর রহামন সুইট (৪২) নামে এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগরের খিদিরপাড়া গ্রামের গোলাম ফেরদৌসের ছেলে মশিউর রহামন সুইট (৪২) ঘটনার দিন গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় সে মারা যায়। তার আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও, পরিবার নির্ভর যোগ্য একটি সূত্রে জানা গেছে, প্রায় ২মাস পূর্বে মশিউর রহামন সুইট হৃদরোগে আক্রান্ত হয়।
আরও পড়ুনএরপর থেকে প্রায় সময় তার মাথার যন্ত্রনাসহ মানসিক অসুস্থতায় ভুগতেন। মাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, এ সংক্রান্তে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1786977595.jpg)

_medium_1786977314.jpg)


