ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:১৬ পিএম

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ  মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোন্নাফ আলী মন্ডল(৩০)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।  সে কাহালু  উপজেলার নারহাট্ট কলুপাড়া গ্রামের মো:আনছার আলী মন্ডলের ছেলে।

জানা গেছে, গতকাল রোববার রাতে কাহালু থানার এএসআই মো: মোজাম্মেল হক নারহট্ট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ আরও জানায় ২০১৬ সালে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে।

আরও পড়ুন

এছাড়া ২০২৪ সালের এপ্রিল তার বিরুদ্ধে কাহালু থানায় একটি হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। উল্লেখিত ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। গতকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক