গাইবান্ধার গোবিন্দগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল চালিয়ে ভিডিও ব্লগ তৈরি করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালের দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের সূর্যগাড়ি কোল্ডস্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শাওন (২৫) মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনতিনি কিছুদিন পূর্বে প্রবাস থেকে এসে বিয়ে করেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

_medium_1786977314.jpg)




_medium_1786974927.jpg)
