ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:০২ পিএম

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয় উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনে প্রেমে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ইলিয়াস হোসেন (২৩) নামের এক যুবক। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন অতিক্রমকালে স্টেশন থেকে আনুমানিক ২৫০ গজ দক্ষিণে ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার চাপড়া গ্রামের লেবুর ছেলে ইলিয়াস এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে ওই মেয়েকে বিয়ের জন্য তার পরিবারকে চাপ দেয়। কিন্তু পরিবার থেকে ইলিয়াসের বড় ভাই বিদেশ থাকার অজুহাতে বিয়েতে কালবিলম্ব করতে থাকে।

হোসেন এ ঘটনার ২২ ঘন্টা আগে তার ফেসবুকে আজ তার জীবনের শেষ দিন বলে একটি স্ট্যাটাস দিয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে প্লাটফর্মে ইলিয়াসকে একজন বোরকা পরিহিতা মেয়ের সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে।

আরও পড়ুন

অনুমান করা হচ্ছে ওই মেয়েটিই তার প্রেমিকা। তবে মেয়েটিকে এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি।  সান্তাহার জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে এবং কারও কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক