পিএসজিকে ফ্রেঞ্চ কাপের শিরোপা ঘরে তুলতে দিলো না লেনসে
স্পোর্টস ডেস্ক : টানা দুই চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা জেতা পিএসজিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে ১-০ গোলে হারিয়ে মৌসুমের শুরুতেই বড় অঘটনের জন্ম দিলো পুচকে লেনসে।
স্তাদে বোলার্ট-দেলেলিসের ফাইনালে দুই দলই দেখেছে লাল কার্ড। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল পিএসজির। তবে ৩২ মিনিটে স্রোতের বিপরীতে লেনসকে লিড এনে দেন অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিন। হাফটাইমের ৬ মিনিট আগে সরাসরি লাল কার্ড দেখেন কিলিয়ান আন্তোনিও। ১-০ গোলের লিড ও একজন কম ফুটবলার নিয়েই বিরতিতে যায় লেনস।
আরও পড়ুনপিএসজি শেষ দিকে ফ্যাবিয়ান রুইজের গোলে সমতার দেখা পেয়েছিল। কিন্তু গোলদাতা অফসাইডে থাকায় গোল বাতিল হয়। ম্যাচের চার মিনিট আগে মাইকেল স্কোরাসকে আঘাত করার জন্য লাল কার্ড দেখেন নুনো মেন্দেস। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পিএসজি। আর এতেই অবিশ্বাস্য এক শিরোপা জয়ের উল্লাসে মাতে লেনস।
মন্তব্য করুন

_medium_1786945848.jpg)
_medium_1786886079.jpg)

_medium_1786872164.jpg)
_medium_1786870146.jpg)
_medium_1786866591.jpg)
_medium_1786950862.jpg)
_medium_1786943518.jpg)
