বাংলাদেশ সব বিভাগেই আমাদের চেয়ে সেরা ছিল : কামিন্স
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক এক টেস্ট জিতেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে চার দিনে হারিয়ে দিয়েছে তাদের মাটিতেই। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে অজিদের প্রথমবার টেস্টে হারানোর পর এবার এসেছে ইতিহাস গড়া দ্বিতীয় জয়। অজি দলপতি প্যাট কামিন্স তাই নাজমুল হোসেন শান্তদের প্রশংসা করেছেন।
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই আমরা হেরে যাই। আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম সঠিক ছিল, কোনো অজুহাত নেই।’ তিনি আরও যোগ করেন, ‘তারা খেলার সব বিভাগেই আমাদের চেয়ে সেরা ছিল। তারা যথেষ্ট ধৈর্য ও নিয়মানুবর্তিতা দেখিয়েছে।’ এরপরই বাংলাদেশ দলের প্রশংসায় কামিন্স বলেন, ‘তারা সত্যিই ভালো খেলেছে। আমাদের আরও দীর্ঘ সময় ব্যাটিং করার পথ খুঁজে নিতে হতো, এরপর আমরা বল হাতেও সুবিধা করতে পারিনি।’
আরও পড়ুনপ্রথম টেস্টে হারলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় টেস্টের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চান তিনি, ‘ম্যাচটি মাত্র শেষ হলো, তাই এটি নিয়ে আমরা চিন্তাভাবনা করবো। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা বেশ আশাবাদী।’
মন্তব্য করুন

_medium_1786865879.jpg)
_medium_1786864364.jpg)
_medium_1786863819.jpg)
_medium_1786862901.jpg)
_medium_1786861211.jpg)
_medium_1786859374.jpg)
_medium_1786866591.jpg)
