বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৭ ইউনিট
রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
আরও পড়ুনআগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786885120.jpg)






