ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৬:৪৭ পিএম

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণাহতে পারে : মুখ্য সচিব

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণাহতে পারে : মুখ্য সচিব

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বর্তমান সরকার নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে মুখ্য সচিব আব্দুস সাত্তার জানান, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের দাবি ও চাপ সামলাতেই চলতি অর্থবছর থেকে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

 

আব্দুস সাত্তার বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি পাঁচ বছর পর পর নতুন পে-স্কেল ঘোষণা করার কথা। অথচ গত টানা ১১ বছর কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো পে-স্কেল বাস্তবায়ন করেনি। এতে তাদের মধ্যে বঞ্চনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন

একসঙ্গে এত বিপুল সংখ্যক কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতে কিছুটা বাড়তি চাপ তৈরি হবে বলে স্বীকার করে প্রধানমন্ত্রী মুখ্য সচিব বলেন, কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।

আব্দুস সাত্তার বলেন, বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অর্থনীতিতে যে চাপ তৈরি হবে, তা সামাল দিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু