ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৮:০৭ পিএম

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত দুই মাদককারবারির জামিন নামঞ্জুর

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত দুই মাদককারবারির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত মহিলাসহ দুই হাজতি আসামি জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আসামিরা হলো-শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়ার বাসিন্দা বর্তমানে শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ায় বসবাসকারী আজিজুল হকের ছেলে ফজলে এলাহী ওরফে রঞ্জন (৪০) এবং মৃত সোলেমানের মেয়ে ছালেহা খাতুন ওরফে ছালমা ওরফে ছালে (৪৫)। আজ রোববার (১৬ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা গোপন সূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গত ২৪ জুলাই বিকেল সোয়া ৫টায় শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়ায় ফজলে এলাহী ওরফে রঞ্জনের বাড়ি ঘেরাও করে।

আরও পড়ুন

এসময় ওই আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে এবং তাদের দেখানো মতে আসামি রঞ্জনের শয়ন ঘরের খাটের নিচে রাখা সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করে।

জব্দকৃত গাঁজাসহ ওই তাদেরকে শাজাহানপুর থানায় সোপার্দ করে। এ ব্যাপারে পুলিশের এস আই গোলাম মোস্তফা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. ইউসুফ আলী রিপন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত দুই মাদককারবারির জামিন নামঞ্জুর

গুপ্ত রাজনীতির ভিতর দিয়ে একটি দল শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে : জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ নারী গ্রেফতার

নাটোরের লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার