প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৪:২১ পিএম
নোয়াখালীতে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
নোয়াখালীতে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
নোয়াখালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভা এলাকার মো. সৌরভ (২৭)।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মে দুপুরে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস সংলগ্ন হোস্টেলের পুকুরে গোসলের সময় স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যার পর স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। শালিসে আনোয়ারের বন্ধু রাজিব ও ওয়াসিম উপস্থিত ছিলেন। এসময় এজাহারভুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামি সাজু, সৌরভ ও সুলতান এলোপাতাড়ি গুলি ছুড়লে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। পরে ওয়াসিম ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি বাদী হয়ে সুধারাম মডেল থানায় হত্যা মামলা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে ১ নম্বর অতিরিক্ত আদালতের পিপি ও বাদীপক্ষের আইনজীবী মো. বরকত উল্যাহ রাশেদ বলেন, গ্রেফতার একমাত্র আসামি ফিরোজ আলম বাপ্পীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে। মামলার পর থেকে অন্য পাঁচ আসামি পলাতক রয়েছেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. শামসুদ্দিন বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786875505.jpg)



_medium_1786868738.jpg)
_medium_1786867971.jpg)