বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামীসহ গ্রেফতার ৫
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মাদক মামলাসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানামূলে ৫ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলো-মাদক মামলায় উপজেলার গোবিন্দপুরের সাহপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে মিজানুর রহমান চেনু (৩৪)। পুলিশ তার হেফাজত থেকে ২২ পিচ নেশাজাতীয় ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করেছে।
গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার সিও অফিস কাঁচাবাজার এলাকার রিয়াজুল ইসলামের ছেলে সাব্বির আহাম্মেদ সাগর, তালোড়া সাবলা পূর্বপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ছানোয়ার হোসেন ও হাটসাজাপুর গ্রামের ইসমাইল প্রামানিকের মেয়ে মমতাজ খাতুন।
আরও পড়ুনএছাড়াও মারামারির নিয়মিত মামলায় উপজেলা সদরের জয়পুরপাড়ার হাফিজার রহমানের ছেলে মজহারুল ইসলাম (২২)।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1786802897.jpg)



