ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৮:২৫ পিএম

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মো: মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মো: সোহরাব হোসেন, বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো: আলামিন, পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো: আমিনুল ইসলাম এবং রংপুরের কোতোয়ালী থানার রামপুরা এলাকার প্রাইভেটকারচালক মো: মাসুদ পারভেজ মাসুদ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা এবং বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত মুলতবি ওয়ারেন্ট রয়েছে। তারা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। ‎এ ঘটনায় হাতীবান্ধা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যপারে কথা হলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান

কলকাতায় রাত দখল মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া

আমরা লুঙ্গি, গামছা না বুনলে আপনারা বাহিরে চলতে পারবেন না : বগুড়ায় কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক

২৩ ঘণ্টা পর বড়পুকুরিয়ার ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু