ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ১১:৫০ এএম

১৭৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

হাসান মাহমুদের জোড়া আঘাত

হাসান মাহমুদের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক : হাসান মাহমুদের জোড়া আঘাতে ১৭ ওভারে ২ উইকেটে ৫১ রান নিয়ে চা-বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। এখনো ১৭৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।

এর আগে ৪২৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ ২২৮ রানের লিড নেয়। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন প্রথম ইনিংসের নায়ক হাসান মাহমুদ।

দুই ব্যাটারকেই বোল্ড করেছেন হাসান। জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড দুজনই ইনসাইড এজে বোল্ড হয়েছেন।

রানের খাতা খোলার আগেই ওয়েদারাল্ডকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন হাসান। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসেও হাসানের বলে সাজঘরে ফিরেছিলেন ওয়েদারাল্ড। দ্বিতীয় ইনিংসেও সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি তিনি।

এরপর ট্রাভিস হেডকে ফেরান হাসান। ৩ চারে ১৭ রান করা হেড ইনসাইড এজে বোল্ড হন। প্রথম ইনিংসেও হাসানের বলে বোল্ড হয়েছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। হেডের বিদায়ে ৩৭ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪২৬ রানে। তাতে ২২৮ রানের লিড পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্ত করেন ৮৪ রান এবং মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৬৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন জশ হ্যাজলউড। মিরাজকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন এই অস্ট্রেলিয়ান পেসার।

চা-বিরতিতে তাই ম্যাচের নিয়ন্ত্রণ এখনো বাংলাদেশের হাতেই। ২২৮ রানের লিডের পর অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করেছে টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান মাহমুদের জোড়া আঘাত

নিউরোসায়েন্সেস হাসপাতালে ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়া : আজীবন সংগ্রামী, গণতন্ত্রের জননী

আজ বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড বাংলাদেশের