ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৬ ০৮:১৩ পিএম

রংপুরের তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে গিয়ে দেড় বছরের মুকিত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

শিশুটির পরিবার ও এলাকাবাসী জানায়, দুপুরের খাওয়া শেষে শিশুটি বাড়ির পাশেই খেলতে যায়। এরপর কোন একসময় পরিবারের লোকজনের অগোচরে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন টের পেয়ে অজ্ঞান অবস্থায় শিশুটি উদ্ধার করে।

আরও পড়ুন

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়ার্ডের ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা মনছুর পাটোয়ারী ঘটনাটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

রংপুরের বদরগঞ্জে মেলায় লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর