ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৮:৪৯ পিএম

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দিদশা থেকে কবে রেহাই পাবেন, তা নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা-কল্পনা চলছে, ঠিক তখনই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ভেসে এলো তার মৃত্যুর গুঞ্জন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির তুঙ্গে ওঠা এই নেতা বর্তমানে কেমন আছেন কিংবা আদৌ জীবিত আছেন কি না, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তান জুড়ে।
 
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের একটি দাবি এই ধোঁয়াশাকে বহুগুণ বাড়িয়ে দেয়, যেখানে তিনি উল্লেখ করেন যে ইমরান খান আর জীবিত নেই। পিটিআই প্রধানকে দীর্ঘ সময় জনসমক্ষে না দেখা এবং সঠিক তথ্যের অভাবে স্বাভাবিকভাবেই ওই দাবি দ্রুত ডালপালা মেলতে শুরু করে।
 
সামাজিক মাধ্যমে খবরটি ভাইরাল হতেই ফুঁসে উঠেছে পিটিআই সমর্থকেরা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের অভিযোগ– ইমরান খানের আইনজীবী, স্বজন কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের কারাফটকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং কাউকেই তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
 
উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে ইমরান খানের সুস্থতার সশরীরে প্রমাণ দাবি করেছে তার দল। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ পিটিআই-এর প্রভাবশালী নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, স্বচক্ষে সত্য না জানতে পারলে ২০ লাখ কর্মী-সমর্থক নিয়ে রাজধানী ইসলামাবাদ অচল করে দেওয়া হবে।
 
অবশ্য পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী সমগ্র ঘটনাকে পিটিআই-এর তৈরি সাজানো রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, মৃত্যুর সংবাদটি পুরোটাই ভিত্তিহীন।
 
নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুরো ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের সবকটি প্রবেশদ্বারে ভারী পুলিশ ও সশস্ত্র আধাসামরিক সদস্য মোতায়েন করেছে প্রশাসন।
 
এর আগে গত বছরও ইমরান খানের নিরাপত্তা নিয়ে এমন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেবার অবশ্য বোন উজমা খানম সশরীরে জেলে গিয়ে তার সাথে কথা বলে আসার পর উত্তাপ কিছুটা কমেছিল। কিন্তু এবার চিকিৎসকদের অবরুদ্ধ রাখার ঘটনায় নতুন করে উদ্বেগ দানা বেঁধেছে।
 
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি জীবন কাটাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর মাঝে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার আইনজীবী আদিয়ালা জেলে সাক্ষাৎ শেষে ইমরান খানকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা

আমরা সংবিধান নতুন করে লিখব না, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নীতিমালা

বগুড়া নিউ মার্কেটে নিষিদ্ধ ক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি রিমান্ডশেষে গাজী সালাউদ্দিন কারাগারে

শহিদ ওসমান হাদি একটা বিষয়ের গভীরে দেখতেন : সিবগাতুল্লাহ