ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০১:৫৩ পিএম

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে পুতিন, জাপানের প্রতিবাদ

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে পুতিন, জাপানের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, পুতিন কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন, যা মস্কো ও টোকিও উভয় দেশই নিজেদের বলে দাবি করে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, ‘দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। জাপান সরকার এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

আরও পড়ুন

কয়েক দশক ধরে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কো ও টোকিওর শান্তি চুক্তি স্বাক্ষর না করার প্রধান কারণ ছিল এই বিরোধ। বৃহস্পতিবার পুতিন যে দ্বীপটি সফর করেছেন, তা রাশিয়ায় ইতুরূপ আর জাপানে এতোরোফু নামে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে পুতিন, জাপানের প্রতিবাদ

এনআইডি’র বয়স সংশোধনের ক্ষমতা পেলেন ইসি’র মাঠ কর্মকর্তারা

ইসরায়েলের দেওয়া ভুয়া তথ্যে প্রাণভয়ে খাবারের ট্রাকে করে পালিয়ে যান ট্রাম্প

 দল ও সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে

রাষ্ট্রপতি পদে বিএনপি’র প্রার্থী মির্জা ফখরুল