ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬ ০৮:৪৪ পিএম

আমরা সংবিধান নতুন করে লিখব না, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

সংবিধান নতুন করে লেখা হবে না বলে মন্তব্য করেছেন সংসদের সরকার দলীয় প্রধান হুইপ নুরুল ইসলাম মণি।
 

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র দাখিলের পর তিনি বলেন, ‘একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না। অনেক দিনের জন্য পরিবর্তন হবে। আমরা সংবিধান নতুন করে লিখব না। আমরা একটা কমাও যদি পরিবর্তন করি, সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করলে যদি সংস্কারই হয়, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি। আর কাজটাই হবে সংশোধনের কাজ। সেই সংশোধনের জন্য সকলকে আহ্বান করেছি। সংশোধনের জন্য আমরা সবাই বসব।’

তিনি বলেন, সংবিধানের একটি অক্ষর সংস্কার হলেও সেটা সংবিধান সংশোধন বলা হবে। আর সচিবালয়ে বিএনপির স্হানী কমিটির সভা হয়নি, প্রধানমন্ত্রীর আহ্বানে ইনফরমাল সভা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সংবিধান নতুন করে লিখব না, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নীতিমালা

বগুড়া নিউ মার্কেটে নিষিদ্ধ ক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি রিমান্ডশেষে গাজী সালাউদ্দিন কারাগারে

শহিদ ওসমান হাদি একটা বিষয়ের গভীরে দেখতেন : সিবগাতুল্লাহ

নেত্রকোনায় পিকআপ ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪