ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৫:৩২ পিএম

বগুড়ার শাজাহানপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শাজাহানপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ বুধবার (১২ আগষ্ট) দৈনিক করতোয়া’র শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকরি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানি, সহ- সভাপতি মঞ্জুর কাদের মন্টু, শাহিনুর রহমান, শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা, বিএনপি নেতা বাদশা সরকার, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, সহ-সভাপতি শাহিন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুচন্দন সরকার, ইউসিসিএ সভাপতি আবু বক্কর সিদ্দিক রিপন।

সাংবাদিক মেছবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন শাজাহানপুর উপজেলা শাখার উপদেষ্টা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য রমজান আলী রঞ্জু, শিক্ষক নেতা তানভীর আলম সখা, ব্যবসায়ী সৈয়দ আসাদুজ্জামান সঞ্জু, স্থানীয় সাংবদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, নাজিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম নিমন, শিবলু রহমান, মহিউদ্দিন, নাইচ হোসেন সুজন, শাকিল রানা, মনোয়ার হোসেন, খাজা রতনসহ প্রমুখ। 

আরও পড়ুন

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে দৈনিক করতোয়া’র ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার নীতিমালা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলা সুজন ও দৈনিক করতোয়া পাঠক ফোরামমের পক্ষ থেকে করতোয়া’র শাজাহানপুর প্রতিনিধি সাজেদুর রহমান সবুজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে আরও দেশ চান এরদোগান

আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে অস্ট্রেলিয়ার তিন ‘পেস তারকা’

বগুড়ার সাবেক এসপি সুদীপসহ বরখাস্ত হলেন ৬ পুলিশ কর্মকর্তা

অভিনয়ে দারুন ব্যস্ত সুনেরাহ

সজীব দাসের সুরে ফাহমিদা নবীর কন্ঠে ‘ ভালোবাসা চাইতে গেলে’