টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের-টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল ও টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসিমের ছেলে মো. আরমান।
আজ বুধবার সকাল ১০ টায় কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে কেরুনতলী এলাকায় মর্মান্তিক এ দুর্টঘটনা ঘটে।
হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবসার বলেন, বুধবার সকালে উখিয়ার পালংখালীগামী একটি মোটরসাইকেলে মো. রুবেল ও মো. আরমান নামে দুজন আরোহী ছিলেন।
আরও পড়ুনকেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত মো. আরমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786528715.jpg)


_medium_1786526049.jpg)
_medium_1786525774.jpg)
_medium_1786522123.jpg)
_medium_1786528745.jpg)
_medium_1786517859.jpg)
_medium_1786446569.jpg)