ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০৬:২৪ পিএম

সজীব দাসের সুরে ফাহমিদা নবীর কন্ঠে ‘ ভালোবাসা চাইতে গেলে’

অভি মঈনুদ্দীন : ফাহমিদা নবীর কন্ঠের অন্যতম জনপ্রিয় একটি গান হচ্ছে ‘চোখের কার্নিশে’। গানটি ২০১৯ সালে ‘ফাহমিদা নবী’ ইউটিউবে চ্যানেলে প্রকাশ হবার পর শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। গানটি লিখেছিলেন ওয়ালিদ আহমেদ, সুর সঙ্গীত করেছিলেন মেধাবী সুরকার, সঙ্গীত পরিচালক সজীব দাস। সজীব দাসের সুরে ফাহমিদা নবীর কন্ঠে আরো জনপ্রিয় গানগুলো হচ্ছে ‘ভুৃল করে ভালোবেসেছি’,‘ বকুল চাপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’, ‘চোখের জলে’সহ আরো বেশকিছু গান। ফাহমিদা নবী জানান সজীব দাসের সুরে তার কন্ঠে প্রকাশিত গান আছে বিশটি। আরো প্রকাশের অপেক্ষায় আছে ৪০টির মতো গান।

এরইমধ্যে শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে সজীব দাসের সুর সঙ্গীতে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের একটি গান। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওরও কাজ শেষ।

ফাহমিদা নবী বলেন,‘ লাকী আখন্দ ভাইয়ের কাছেই সজীব দাসের গানে হাতেখড়ি। একসময় বেতারে অনেক কাজ করেছে সজীব। সজীব সত্যিকার অর্থে একজন গান পাগল মানুষ। ভীষণ নীরবে থেকে নিভৃতে কাজ করে যেতে ভালোবাসে সজীব। তারসঙ্গে যখনই আড্ডা হয় গান নিয়েই নানান আলোচনায় হয়। আমরা ভুলগুলো ঠিক করার চেষ্টা করি। আমি চাই আগামীতে সজীব আরো ভালো কাজ করুক। তার সুর ছুঁয়ে যাক এদেশের মানুষের মনে গেঁথে যাক। যেমনটা গেঁথে যাবার প্রত্যাশায় আমি ভালোবাসা চাইতে গেলে শিরোনামের সজীবের সুরে নতুন গানটি নিয়ে। আমি ভীষণ আশাবাদী। ’

আরও পড়ুন

সজীব দাস বলেন,‘ শ্রদ্ধেয় ফাহমিদা আপা আমাকে ভীষণ স্নেহ করেন-এটাইতো আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমার উপর আস্থা রাখেন অনায়াসে এটাও অনেক বড় আশীর্বাদ আমার জন্য। আমি সবসময়ই চেষ্টা করি আপার জন্য সেরা কাজটা করতে। বারবার তারসঙ্গে কাজ করতে গিয়ে নিজেকে ধন্য মনেকরি। আপা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি। ঈশ্বর তাকে দীর্ঘায়ূ দিন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে আরও দেশ চান এরদোগান

আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে অস্ট্রেলিয়ার তিন ‘পেস তারকা’

বগুড়ার সাবেক এসপি সুদীপসহ বরখাস্ত হলেন ৬ পুলিশ কর্মকর্তা

অভিনয়ে দারুন ব্যস্ত সুনেরাহ

সজীব দাসের সুরে ফাহমিদা নবীর কন্ঠে ‘ ভালোবাসা চাইতে গেলে’