ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৫:১৫ পিএম

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।

আজ সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত হাম-বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮০ শিশু মারা গেছে।

আরও পড়ুন

এ ছাড়া ২৪ ঘণ্টায় ১০৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭২। এই সময়ে ৮১২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল-আসাদের মৃত্যুদণ্ড 

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ: ইউএনও অফিসে তালা 

পটুয়াখালীর দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন