ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৪:৫৩ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুছবি: প্রতিকী ।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশু।

আজ সোমবার (৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৪৭টি শিশু মারা গেছে।

আরও পড়ুন

এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৭। এই সময়ে ৯০৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

রাঙ্গামাটিতে ফার্নিচার কারখানায় আগুন, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি

মানিকগঞ্জে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ভারতে শাহরুখ-রণবীরের রেকর্ড ভাঙল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার ওয়েলসের

চুয়াডাঙ্গায় জীবননগরে নকল হারপিকসহ টয়লেট্রিজ সামগ্রী তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা