ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার একটি ফার্মহাউজ থেকে প্রবীণ পরিচালক শাকিল নূরানিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে শনিবার (৮ আগস্ট) ৭৩ বছর বয়সী এই পরিচালককে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার
৩৩ বছর বয়েসী এক অভিনেত্রীর দায়েরকৃত মামলায় নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। ভারতীয় দণ্ডবিধির ৬৪(২)(এম), ১২৩, ৩৫১(২) এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারায় নূরানির বিরুদ্ধে মামলা রুজু করেছে মালওয়ানি থানা পুলিশ। অভিনেত্রীর অভিযোগ, ২০১৬ সালে লোখান্ডওয়ালায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিল নূরানির সঙ্গে তার প্রথম দেখা হয়। নূরানি তখন পরবর্তী কাজের বিষয়ে তার সঙ্গে কথা বলেন এবং যোগাযোগ রাখতে বলেন। অভিনেত্রীর অভিযোগ, নূরানি তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন এবং নিয়মিত গর্ভনিরোধক ওষুধ খেতে দিতেন। ভুক্তভোগী ওই অভিনেত্রীর এসব অভিযোগ তদন্ত করছে পুলিশ। বিশেষ করে ওই ভিডিও উদ্ধারের পাশাপাশি কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারের পর পুলিশ নূরানিকে বোরিভ্যালি হলিডে কোর্টে হাজির করে। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজত চাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কথিত ভিডিওটি পরীক্ষা করা, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা এবং এ ধরনের অভিযোগে অন্য কেউ জড়িত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা খুঁজে বের করার জন্য নূরানিকে হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালত নূরানিকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।
এদিকে পরিচালক শাকিল নূরানির আইনজীবী বিকাশ সিং গোয়ার দাবি, তার মক্কেল নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে।
উল্লেখ্য, ‘বড়ে দিল ওয়ালা’, ‘জোরু কা গুলাম’-এর মতো সিনেমা নির্মাণ করে পরিচিতি লাভ করেন পরিচালিক শাকিল নূরানি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1786373981.jpg)
_medium_1786371533.jpg)
_medium_1786371153.jpg)
_medium_1786363214.jpg)


