ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ১০:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পাঁচ বিদ্যালয়ের একজনও পাস করেনি

ঠাকুরগাঁওয়ের পাঁচ বিদ্যালয়ের একজনও পাস করেনি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের সবাই অকৃতকার্য হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ ও অবকাঠামোগত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

শূন্য পাসের তালিকায় থাকা পাঁচটি বিদ্যালয়ের মধ্যে চারটি ঠাকুরগাঁও সদর এবং একটি হরিপুর উপজেলার। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পাঁচ বিদ্যালয়ের একজনও পাস করেনি

বগুড়ার সান্তাহারে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

বগুড়ায় গাঁজা কারবারির জামিন নামঞ্জুর

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষায় এবারও জেলায় সেরা

হরমুজে আরো ২০ যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

বগুড়ার মালতিনগরে আগুন থেকে রক্ষা পেল বেশ কয়েকটি প্রতিষ্ঠান