ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৭:৪২ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ঘটনার দিন গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলাসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানামূলে ৬ জনকে গ্রেফতার করেন।

এরা হলো, উপজেলার জয়পুরপাড়া গ্রামের আব্দুল খাঁ এর ছেলে মান্নান খাঁ, তালোড়ার দুবড়া সাগরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শামিম খান, বেলায়েত খানের ছেলে সাহস খান, আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম ওরফে শামীম, বড়ধাপ গ্রামের জয়নাল প্রামানিকের  ছেলে সাদেকুল ইসলাম এবং ধাপ সুখানগাড়ী গ্রামের মৃত অছির উদ্দিন প্রামানিকের ছেলে মজিবর রহমান।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (১০ আগস্ট) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬

পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেও আবেদন

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে চিকিৎসাধীন ছাত্রদল নেতার মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী