ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৫:৪১ পিএম

সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে’ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আজ সোমবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান ধর্মীয় নেতারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।

চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন- গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

দুই দিনের সফরের শেষ দিনে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির ও গির্জা পরিদর্শন করেন।

আন্তঃধর্মীয় সংলাপ শেষে দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চার-ছক্কার তাণ্ডবে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ 

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে সাদেক হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রিমান্ডে