ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৭:৩২ পিএম

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।
 
আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
কোস্ট গার্ড জানায়, সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় অপারেশন ‘সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
 
অভিযান চলাকালে সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোট দেখতে পেয়ে থামার সংকেত দেয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন।
 
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুই মাদক কারবারিকেও আটক করা হয়।
 
কোস্ট গার্ডের ভাষ্য, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল।
 
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে সংঘবদ্ধ চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
 
জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
 
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে চিকিৎসাধীন ছাত্রদল নেতার মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৬ জনের চাকরির সুযোগ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

কুমিল্লার মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার