ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৭:১০ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

 

বৈঠকে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করবে।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি জোর অনুরোধ পুনর্ব্যক্ত করা হয় বৈঠকে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক আরও সামনে এগিয়ে নিতে উপযুক্ত ও আস্থাশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালে মাসব্যাপী ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। জনরোষের মুখে সেদিন পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

কুমিল্লার মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

নষ্ট হওয়ার অজুহাতে বন্ধ নতুন সাউন্ড সিস্টেম, ভাড়ার সিন্ডিকেটে চলছে জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

বম্বে সুইটসের এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ২২ বছর হলেই আবেদন

প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত