ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৬:৩৭ পিএম

প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং তাদের আর্থিক লেনদেন সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রবাসী কার্ড চালুর মাধ্যমে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের অর্থনীতিকে সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রবাসীদের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে।

এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেনের পাশাপাশি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজে পাবেন।

প্রবাসীদের জন্য যুগোপযোগী সেবা নিশ্চিত করার এই উদ্যোগে সহযোগিতার জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের সময়বদ্ধ পরিকল্পনা ও নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে চলছে। প্রবাসীদের কল্যাণ ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন।

সমঝোতা স্মারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান স্বাক্ষর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

‘রেজাল্টের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি’

শেখ হাসিনা রাষ্ট্রের স্তম্ভকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

চাচার সাথে এসে দালাল সন্দেহে র‍্যাবের হাতে আ’ট’ক ভাতিজা

সজীব গ্রুপে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান কারাগারে