ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৪:৩৬ পিএম

বিএনপিকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা

আপার পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে

আপার হাঁটলে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে , ছবি: সংগৃহীত।

বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও এখন সেই পথেই হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালানোর পথ, এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াতে আমির বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সঙ্গে থাকে না, এটি একটি ভাইরাস। এক ফ্যাসিবাদকে তাড়ালে হবে না, জনগণ আর কোনো ফ্যাসিবাদ চায় না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন, যেভাবে ২০২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হতে পারে। জাতির কল্যাণে একবার নয়, শতবার নামব, ইনশাআল্লাহ।

আরও পড়ুন

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ও রাজনৈতিক দল হিসেবে আমরা গত ১৫ বছর মজলুম ছিলাম। মজলুমরা কি এখন আবার জালিম হতে চাইবে? এই সরকার গঠনের পর আমাদের পাঁচজনকে খুন করা হয়েছে। আমরা কি চাই, আবার খুনের রাজত্ব কায়েম হোক? না, চাই না। তাই এখানেই ফুলস্টপ। আর সামনে খুনের দিকে পা বাড়াবেন না। এই বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় পায় না।

রংপুরবাসীর অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা বঞ্চিত করবে, তারা গণদুশমন।

জামায়াতে আমির বলেন, ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব পরিষ্কার করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপার পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে

যশোর শিক্ষা বোর্ডের ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মা গুলিবিদ্ধ

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পাসের হার ৫৭.৩৯%, এবারও এগিয়ে মেয়েরা

টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত