ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৩:০১ পিএম

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেসি

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য নীরবে নিভৃতে করার থাকলেও সেটা হয়ে ওঠেনি। স্থানীয় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধারণ করা হয়েছে শেষকৃত্যের কিছু মুহূর্ত। এমন ঘটনায় ক্ষুব্ধ মেসি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

রোজারিওর এল প্রাদো কবরস্থানে গতকাল স্থানীয় সময় দুপুরে শেষ হয়েছে মেসির বাবার শেষকৃত্য। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে নিকট আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে হয়েছে এই অনুষ্ঠান। পরিবারের প্রাইভেসি নিশ্চিত করতে দুপুর থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এল প্রাদো। তবু সংবাদমাধ্যমের নজর এড়ানো গেল না। এমন ঘটনায় ভীষণ খেপেছেন মেসি। তার আইনজীবী দেশটির একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। পরিবারের প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে করা হচ্ছে এই মামলা। যদিও কাদের বিরুদ্ধে হচ্ছে মামলা, তা জানা যায়নি।

বাবার মৃত্যুর খবর পেয়ে মেসি পরশু রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যক্তিগত বিমানে করে রোসারিও পৌঁছান। জন্মশহরে পৌঁছে তার মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সলের সঙ্গে শেষকৃত্যে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। 

আরও পড়ুন

মেসির প্রতি সমর্থন জানাতে কয়েক জন ভক্ত রোসারিও বিমানবন্দর ও সমাধিস্থলে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বার্তা লিখে রেখে গিয়েছেন। এল প্রাদোর বেড়ায় ঝোলানো একটি বার্তায় লেখা ছিল: ‘শক্ত থাকুন, লিও। আমরা আপনাকে ভালোবাসি।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কোচিং স্টাফের সদস্যরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের মালা পাঠিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেসি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ

 আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে : ভারতের হাইকমিশনার

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫

 যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না : ইরান