ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৬ ০৪:৫৫ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ভয়াবহতা: শিশুর পর মায়ের মৃত্যু, সংকটাপন্ন বাবা

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ভয়াবহতা: শিশুর পর মায়ের মৃত্যু, সংকটাপন্ন বাবা

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে এবার মারা গেলেন মা বিউটি আক্তার (২৪)। এর আগে প্রাণ হারিয়েছে তার ৮ বছরের ছেলে মারুফ। পরিবারের একমাত্র জীবিত সদস্য বাবা মাইদুল ইসলামও গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
 
আজ সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিউটি আক্তারের মৃত্যু হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
 
তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় বিউটি আক্তারের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 
এর আগে শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিউটির ৮ বছরের ছেলে মারুফ। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিকে স্ত্রী ও সন্তানকে হারিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পরিবারের কর্তা মাইদুল ইসলাম। পেশায় তিনি রাজমিস্ত্রি। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।
 
গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া-চাপাতলী এলাকার একটি টিনের ভাড়া বাসায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
 
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত বিউটি ও তার পরিবারের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা নারায়ণগঞ্জের বন্দরে এসে কুড়িপাড়া-চাপাতলী এলাকায় একটি টিনের ঘর ভাড়া নেন।
 
ঘটনার পর প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজকেই বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ভয়াবহতা: শিশুর পর মায়ের মৃত্যু, সংকটাপন্ন বাবা

আপার পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে

যশোর শিক্ষা বোর্ডের ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মা গুলিবিদ্ধ

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পাসের হার ৫৭.৩৯%, এবারও এগিয়ে মেয়েরা