ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৯:০৬ পিএম

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামি মনজুরুলের জামিন নামঞ্জুর

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামি মনজুরুলের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় বহুল আলোচিত ব্রাজিল (৩৩) হত্যা মামলার প্রধান আসামি মনজুরুল হকের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানি অন্তে নামঞ্জুর করেন। আসামি মঞ্জুরুল হক কাহালু উপজেলার সামান্তহার গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে।

কাহালু উপজেলার সামান্তহার পোড়াপড়ার শাহজাহান আলী ওরফে কালুর ছেলে ব্রাজিল বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। ব্রাজিলের সাথে পুকুরের মাছ চাষসহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আসামিদের সাথে বিরোধ চলে আসছিল।

বিগত ২০২৪ সালের ৮ জুন রাত সোয়া ১০টায় মোটরসাইকেলযোগে বগুড়া শহর হতে বাড়ি ফেরার সময় কাহালুর মুরইল ইউনিয়নের সামান্তহার পোড়াপাড়ার তিনমাথা মোড়ে ব্রাজিলের পথরোধ করে তাকে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে হত্যা করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত ব্রাজিলের মা আঞ্জুয়ারা বিবি বাদি হয়ে মনজুরুলসহ আটজন আসামির নাম উল্লেখ করে কাহালু থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাস সাচ্চু এবং আসামি পক্ষে এড. শাহ আলম লিমন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামি মনজুরুলের জামিন নামঞ্জুর

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাশ্রমে পানি নিস্কাশনের পথ পরিস্কার করে আমন চাষ

ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

বগুড়ার স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু