ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৮:৪৮ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে রোহান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) সকালে নিখোঁজ হওয়ার প্রায় ৫ঘণ্টা পর দুপুরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের জালিয়াটারী এলাকায় ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রোহান উপজেলার বড়বিল ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে। সে মা রেজিয়ার সাথে নানাবাড়ি বেতগাড়ীর শাতআনী এলাকায় থাকত।

এলাকাবাসী জানায়, সকালে ঘাঘট নদীর পাড়ে খেলতে যায় রোহান। সকাল ৭টার দিকে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী ঘাঘট নদীতে শিশু রোহানের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত একটি উদ্ধার

রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ মহিলা গ্রেফতার

বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার