ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৬:০৫ পিএম

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ফুট ওভারব্রিজ ও গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে মাদ্রাসার প্রধান গেটের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে তাঁর মৃত্যুর প্রতিবাদে মহাসড়কে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও মাদ্রাসার সামনের অংশটি ব্যস্ত সড়ক হলেও শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতিতে যানবাহন চলাচলের কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

তাদের দাবি, দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে। পাশাপাশি দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর স্পিডব্রেকার বা গতিরোধক স্থাপন করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

আরও পড়ুন

অবরোধের কারণে দীর্ঘ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কলকাতায় মমতার গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম