ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৪:৪৮ পিএম

হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধী দল: মির্জা ফখরুল

হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধী দল: মির্জা ফখরুল,ছবি: সংগৃহীত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে।  

আজ রোববার (৯ আগস্ট)  রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

মির্জা ফখরুল বলেন, গ্যাস সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংকট সমাধানে কিছুটা সময় প্রয়োজন। তাই সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

আরও পড়ুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, এরাও সেই ভাষাতেই কথা বলছে। 

সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আরে বাবা, হয়েছে তো মাত্র চার-পাঁচ মাস। এই চার-পাঁচ মাসেই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। বহু পরিবর্তন! একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের তো চ্যারাগ নেই হাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধী দল: মির্জা ফখরুল

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা : প্রাণ গেলো ৩ জনের

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

বাগেরহাটে বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত, আহত ৪

বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার

চাঁদপুরের সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর