ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৩:৫১ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (৯ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার সকাল ১০টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি জানায়, মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলার সংলগ্ন গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা।

আরও পড়ুন

পরে বিজিবি সদস্যরা শূন্য লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

মহেশপুর-৫৮ বিজিবি আরো জানায়, বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

যানজটে আটকে আদালতে জেরার সময় শেষ পরীমণির

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপের জন্য প্রস্তুত হামাস

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

‘তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’