ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৪
ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর প্রত্যেকেই নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ৮ আগস্ট) ভিস্তা চাইনেসা ভিউ পয়েন্টের পাশে বনাঞ্চলের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটিতে একই পরিবারের ৩ যাত্রী ছিলেন। তারা মূলত কলম্বিয়ান পর্যটক। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন জরুরি উদ্ধারকারী দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কেন্দ্রের সদস্যরা।
আরও পড়ুনতারা জানান, দুর্গম এক ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পান তারা। ঘটনাস্থলেই পাইলটসহ সব আরোহীর প্রাণ যায় বলেও নিশ্চিত করেছে দলটি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক



_medium_1786197956.jpg)
_medium_1786196416.jpg)


