ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ১০:৪২ এএম

মেরামতের পর ঢাকার পথে রোমে আটকে থাকা ফ্লাইট

মেরামতের পর ঢাকার পথে রোমে আটকে থাকা ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ সময় আজ রোববার (৯ আগস্ট) বেলা ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম রোববার সকালে এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে। এ সময় যাত্রীদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানান তিনি।

এর আগে রোমে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন

বিমান সূত্রে জানা যায়, রোমে আটকে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হয়েছিল। রোমে পৌঁছানোর পর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন।

গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে আটকে ছিল।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরামতের পর ঢাকার পথে রোমে আটকে থাকা ফ্লাইট

হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ 

পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জামায়াত আমির