ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৭:২৩ পিএম

জন্ম নিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতাকে শোকজ

জন্ম নিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতাকে শোকজ

চট্টগ্রামের মিরসরাইয়ে জন্ম নিবন্ধন সংশোধন করে দেওয়ার কথা বলে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় মিরসরাই উপজেলা কৃষক দলের অধীন ৯ নম্বর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মশিউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক সপ্তাহের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক স্বাক্ষরিত পৃথক কারণ দর্শানোর নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশ সূত্রে জানা যায়, ৯ নম্বর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মশিউর রহমানের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। পরে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অভিযোগটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নীতি এবং দলের ভাবমূর্তির পরিপন্থি। এ কারণে মশিউর রহমানকে এক সপ্তাহের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

এ ছাড়া তার বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কারের মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে নোটিশ জারির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে বারইয়ারহাটস্থ উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মতো কোনো অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী অভিযুক্তকে শোকজ করা হয়েছে এবং সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম নিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতাকে শোকজ

গাজীপুরে বিদেশি মদসহ ২ কারবারি গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

ফ্যাসিবাদী শাসক প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

এইচএসসি পাসে নারী কর্মী নিয়োগ দিচ্ছে মিনিস্টার

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসী কল্যাণ মন্ত্রী