ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৬:৫৪ পিএম

মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র  করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন, মোহাম্মদ চুন্নু বিশ্বাস (৪৫) নিলয় বিশ্বাস (২৭) নাহিদ  হাসান ও (৩০) টোকন বিশ্বাস (২৮)। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে বাহারবাগ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বাহারবাগ বাজার হাই স্কুল মাঠে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজিব হোসেন এবং শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চলাকালে দুই দলের খেলোয়াদের কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। পরে তা সামাজিক বিরোধে রূপ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন ও ভাতিজা সজিব গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

বান্দরবানে বাসের চাকা ব্লাস্ট হয়ে হেলপার নিহত, চালকসহ আহত ১১

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়ার বহুল প্রতীক্ষিত ফতেহ আলী ব্রিজ উদ্বোধনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

হোয়াটসঅ্যাপে পুলিশ-গোয়েন্দা পরিচয়ে প্রতারণা: বাঁচতে যা করবেন

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ