ফাহমিদা নবী’র ডিজিটাল ভিডিও গানের অ্যালবাম ‘এ শহরের গান’
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বরেণ্য সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ফাহমিদা নবী আবারো সেই পুরোনো ফরম্যাটে ফিরে যাচ্ছেন। তিনি নিজেকে আবার সিডির যুগে নিয়ে যাচ্ছেন। ফাহমিদা নবীর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও এক ডিজিটাল সিডি ‘ এ শহরের গান’-এ পাওয়া যাবে। পাশাপাশি নতুন ছয়টি গান ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী এই শিল্পী। সবগুলো গান লিখেছেন গোলাম মোরশেদ।
এরমধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন। বাকী তিনটি গানের সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। এরইমধ্যে গত ৫ আগস্টের মধ্যে সবগুলো গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান ফাহমিদা নবী। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক।
ফাহমিদা নবী বলেন,‘ এখনতো নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু আমরা ক্যাসেটের যুগে, সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে একটা উন্মাদনার মধ্যে, যে একটা উচ্ছ্বাসের মধ্যদিয়ে সময় পার করতাম সেটা কিন্তু এই ইউটিউবের যুগে এসে অনুপস্থিত। খুউব মিস করি আসলে সেই সিডির যুগ, ক্যাসেটের যুগ। মিস করি বলেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার নতুন মৌলিক ছয়টি গান ডিজিটাল সিডিতেও প্রকাশ হোক। আমি চাই শুধু ইউটিউবে নয় কেউ যদি নিজের মতো করে গানগুলো সংগ্রহ করতে চায়, তারাও যেন তা করতে পারে। প্রতিটি গানের কথা এক কথায় দারুণ। গানের কথার সাথে সঙ্গতি রেখে সুরকারেরও অসাধারন সুর করেছেন যা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমি নিশ্চিত। আমি সকল সুরকারের প্রতি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিগগিরই গানগুলো এ শহরের গান –অ্যালবামাকারে সিডিতে এবং ইউটিউবে প্রকাশ পাবে। ধন্যবাদ নেপথ্যে থেকে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি।’ তিনটি গানের সুর করেছেন শামস সুমন।
আরও পড়ুনশামস সুমন বলেন,‘ শ্রদ্ধেয় ফাহমিদা নবী আপা আমার তিনটি গানেরই সুর ভীষণ পছন্দ করবেন এটা কখনো ভাবিনি। কিন্তু চুড়ান্তভাবে ফাহমিদা আপা পছন্দ করেছেন এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার। আমি আমার সুর করা গানগুলো নিয়েই শুধু নয়, সবগুলো গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786099443.jpg)


_medium_1786029532.jpg)
_medium_1786028416.jpg)


