ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৯:০৩ পিএম

বাবাকে হারানোর পর শিউলী শিলা

বাবাকে হারানোর পর শিউলী শিলা

অভি মঈনুদ্দীন ঃ দুই বছর আগে মাকে হারিয়েছেন। আর এক সপ্তাহ আগেই তিনি তার বাবা রফিকুল ইসলামকে হারিয়েছেন। মা’কে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারিয়ে অনেকটাই ভীষণ চুপচাপ হয়ে গেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা। আপাতত শিউলী শিলা রাজধানীর বনশ্রীতে তার নিজ বাসাতেই তার স্বামী ও ছেলেকে নিয়ে নীরবে নিভৃতে সময় কাটাচ্ছেন।

শিলা জানান, আপাতত তিনি কাজে ফিরছেন না। নিজের মতো করেই সময় কাটাবেন। শিউলী শিলা বলেন,‘ আমি কল্পনাও করতে পারিনি দুই বছরের মধ্যে আমি মা ও বাবাকে হারিয়ে এতিম হয়ে যাবো। এতো দ্রুত আমার জীবনটা এমন হয়ে যাবে চিন্তাও করিনি কখনো। যখন মা চলে যায়, বাবার ভালোবাসাতেই নিজেকে আগলে রেখেছিলাম। কিন্তু কয়েকদিন আগে আব্বা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আসলে ভাবতে পারিনি যে আব্বা কিছুটা সুস্থ হবার পর তিনি হঠাৎ করেই এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আব্বার মৃত্যুর পর নিজেকে এতোটা শূণ্য শূণ্য লাগছে তা বলে বুঝানোর মতো নয়। আসলে বাবা কিংবা মায়ের মতো এই দুনিয়াতে কেউ হয়না, কেউ না। তাদের শূণ্যস্থান কোনোদিন পূরণ হয়না। আমি এই মুহুর্তে মানসিকভাবে খুব দুর্বল। জানিনা এই সময়টা আসলে কীভাবে কাটিয়ে উঠবো। তবে সবার কাছে আমার বাবা মায়ের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা মায়ের গুনাহ মাফ করে দিয়ে তাদের যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন।’

আরও পড়ুন

এদিকে কিছুদিন আগে একজন প্রযোজক হিসেবে শিউলী শিলার যাত্রা শুরু হয়েছে। তারই প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার সময় অসময়’। নাটকটি রচনা করেছেন লুৎফর হাসান ও পরিচালনা করেছেন লুৎফর রহমান ও জয় সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে হারানোর পর শিউলী শিলা

পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান

র‍্যাবের বদলে আসছে এসআরবি

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হয়ে উচ্ছ্বসিত দিঠি

চাঁদপুরের হাজীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আটক